পর্যটন কেন্দ্রের টয়লেটে বসানো হলো ‘টাইমার’
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পর্যটন কেন্দ্রের টয়লেটে বসানো হলো ‘টাইমার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৬:৪৩:০৪ পূর্বাহ্ন

পর্যটন কেন্দ্রের টয়লেটে বসানো হলো ‘টাইমার’

ছবি: সংগৃহীত


চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের টয়েলেটে টাইমার বসিয়েছে কর্তৃপক্ষ। এসব টয়লেট ব্যবহার করেন নারীরা। ওই টাইমারের মাধ্যমে বাইরে থেকেই দেখা যাচ্ছে একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোটোসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার। যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও  প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, টয়লেট ব্যবহারের ‘সময় নির্দিষ্ট করে দিতে’ এই টাইমারগুলো বসানো হয়েছে।

তবে পর্যটন কেন্দ্রটির এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যম শিওশিয়াং মর্নিং হেরাল্ডকে বলেছেন, পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টাইমার বসানো হয়েছে। কে কতক্ষণ টয়লেট ব্যবহার করতে পারবে সেটি নির্ধারিত করে দিতে এগুলো বসানো হয়নি।

কেন্দ্রটির অপর এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, গত ১ মে থেকে টয়লেটগুলোতে এই টাইমার রয়েছে। যখন কেউ টয়লেটে প্রবেশ করেন তখন টাইমারে সময় গণনা শুরু হয়। যতক্ষণ দরজা বন্ধ থাকে এটি ততক্ষণ চলতে থাকে। যখন টয়লেটে কেউ থাকেন না তখন সেখানে ‘খালি’ লেখা ভেসে থাকে। অনেকেই বলেছেন এই টাইমারের পেছনে অর্থ খরচ না করে তারা সেখানে নতুন টয়লেট তৈরি করতে পারত।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক