লাখো গাজাবাসী না খেয়ে দিন কাটাচ্ছে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

লাখো গাজাবাসী না খেয়ে দিন কাটাচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৯:১০:২৬ পূর্বাহ্ন

লাখো গাজাবাসী না খেয়ে দিন কাটাচ্ছে

ছবি: সংগৃহীত


অবরুদ্ধ গাজা উপত্যকার অন্তত ২০ শতাংশ মানুষ একাধিক দিন না খেয়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানায়, গাজার ২০ লাখ জনসংখ্যার প্রতি পঁাচ জনের একজন না খেয়ে আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। 

এক্স এ দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়, অর্ধেকের বেশি গাজাবাসীর কাছে কোনো খাবার মজুত নেই। আর ২০ শতাংশ গাজাবাসী একাধিক দিন না খেয়ে আছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার জনসংখ্যার প্রায় ৯৬ শতাংশ, ২০ লাখ মানুষ উচ্চ মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। গাজার ৪ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষুধার বিপর্যয়মূলক মাত্রার সম্মুখীন হচ্ছে, যাকে তারা আইপিসি ফেজ ফাইভ লেভেল বলে চিহ্নিত করেন। দুর্ভিক্ষের ঠিক আগে এটাই সর্বোচ্চ স্তর। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক