জৈন্তাপুরে মাহমুদ হোসেন রাসেল ১ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ AM

জৈন্তাপুরে মাহমুদ হোসেন রাসেল ১ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৬:৫২:১৯ PM

জৈন্তাপুরে মাহমুদ হোসেন রাসেল ১ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাউরভাগ মেঘালয় স্পের্টিং ক্লাবের আয়োজনে ১ম বারের মত মাহমুদ হোসেন রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ই নভেম্বর) বিকেল ৩ :০০ ঘটিকায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌল্লিফৌদ চাতলারপাড় ফুটবল মাঠে এই ট্রুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুল ইসলাম, ট্রুর্ণামেন্টের স্পন্সর মাহমুদ হাসান রাসেন, আলি আকবর,জামাল আহমদ, নাসির উদ্দিন রাজ,এনাম আহমদ, আবদুল কাইয়ুম,সেলিম আহমেদ, ইন্তাজ আলি,বাহার উদ্দিন,মোস্তাক আহমেদ, লিয়াকত আলি। 

এ ছাড়াও আয়োজক কমিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন, শাহিন আহমদ, তারেক আহমেদ, রাসেল আহমেদ, আনোয়ার, আইয়ুব আলি, সালমান আহমেদ, আক্তার হোসাইন নূর আমিন, শাকিল ও খালিক।

উদ্বোধনী ম্যাচে ভালোবাসার মায়ার মানুষ একাদশ বনাম বন্ধুমহল জৈন্তাপুর একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। গোলশূন্য হওয়া ম্যাচটিতে টাইব্রেকারে ভালোবাসার মায়ার মানুষ একাদশ ৫-৪ গোলে বন্ধুমহল একাদশকে পরাজিত করে। উক্ত ট্রুর্ণামেন্টে সর্বমোট ৩২ দল অংশগ্রহন করছে।

জৈন্তাবার্তা / সুলতানা