বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক ২,৬৫৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক ২,৬৫৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৭:৩৯:২৩ অপরাহ্ন

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক ২,৬৫৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী (হাইব্রিড ও ওপি), অড়হড় এবং বোরো (উফশী ও হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২,৬৫৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আয়োজিত উদ্বোধনী সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন-

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক সেলিম মিয়া প্রমুখ।

কোন ফসলে কত কৃষক পাচ্ছেন বীজ-সার

কর্মসূচির আওতায় মোট ২,৬৫৫ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে-

গম : প্রতি কৃষককে ২০ কেজি করে-৩৫ জন

সরিষা : প্রতি কৃষককে ১ কেজি করে-১,৫০০ জন

সূর্যমুখী (ওপি) : ১ কেজি করে-১০ জন

সূর্যমুখী (হাইব্রিড) : ১ কেজি করে-১৫০ জন

চিনাবাদাম : ১০ কেজি করে-২৫ জন

অড়হড় : ২ কেজি করে-৩৫ জন

বোরো (উফশী) : ৫ কেজি করে-৬৫০ জন

বোরো (হাইব্রিড) : ২ কেজি করে-২৫০ জন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল কৃষি গঠনে এ প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম