বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১১:৩৭:৪৭ অপরাহ্ন

বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম  - বি*পাকে নিম্নআয়ের মানুষ

ছবি: জৈন্তা বার্তা


মো. আশিকুর রহমান, আজমিরীগঞ্জ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবু কমছে না সব্জির দাম। শীতকালীন সবজির এই মৌসুমেও দাম না কমায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। 

সোমবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দামের চিত্র দেখা গেছে। দুই-একটি সবজি ৫০ টাকার নিচে পাওয়া গেলেও বেশিরভাগ সবজির দাম ৭০ থেকে ৮০ টাকা বা তারও বেশি। কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি গোল বেগুন ৮০ টাকায়, শিম প্রতি কেজি ১২০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৫০ টাকা আর পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো প্রতি কেজি ১২০ টাকা, ছোট আকারের ফুলকপি প্রতি পিস ৭০ টাকা, ছোট আকারের বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, পাতি লাউ প্রতিটি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৭০ টাকা ও কাঁচকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কারণ শীত প্রায় চলে এসেছে। এই সময়ে সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে থাকার কথা। কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ৮০/১০০ টাকার নিচে বাজারে সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছেন। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগও চোখে পড়ে না। 

সবজির দাম প্রসঙ্গে কাঁচাবাজারের সবজি বিক্রেতা সলিম মিয়া বলেন, বাজারে সবজির দাম বাড়তি। পাইকারি বাজারে প্রতিটি পণ্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। নতুন সবজি বেশি বেশি বাজারে উঠলে তখন দাম কমে যাবে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার