সাময়িক অব্যা*হতির তিন মাস পর পুনর্বহাল শাবিপ্রবি ছাত্রদল নেতা সোহাগ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ PM

সাময়িক অব্যা*হতির তিন মাস পর পুনর্বহাল শাবিপ্রবি ছাত্রদল নেতা সোহাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৮:১৭:১৭ PM

সাময়িক অব্যা*হতির তিন মাস পর পুনর্বহাল শাবিপ্রবি ছাত্রদল নেতা সোহাগ

ছবি:সংগৃহীত


সাময়িক অব্যাহতির তিন মাস পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগকে আবারও তার পদে বহাল করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়- সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সোহাগের ওপর থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পূর্বের মতোই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট পৃথক ব্যানারে কর্মসূচি আয়োজনের অভিযোগে সোহাগকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা