‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৯:৩০:০৬ PM

‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার বিকেলে তাহিরপুর বাজার হয়েছিল বর্ণাঢ্য গণমিছিল।

মিছিলে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে- ‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’, ‘দুর্দিনের কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’, ‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’, এমন স্লোগান।

বিকেল ৫টায় তাহিরপুর বাজার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পথসভায় সমাবেশে পরিণত হয়।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সমর্থনে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন- 
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা সাজিদুর রহমান, জেলা যুবদলের সহ–দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, যুবদল নেতা শাহীন, নূর মিয়া, ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব মুন্না, ছাত্রদল নেতা রাহুল, রাব্বী, ওহি, দেবাশীষ প্রমুখ

বক্তারা বলেন, তৃণমূলের প্রত্যাশা এবং দীর্ঘদিনের জনপ্রিয়তা বিবেচনায় কামরুলকে মনোনয়ন দেয়াই হবে যৌক্তিক সিদ্ধান্ত।
ঢাকা থেকে ফোনে প্রতিক্রিয়া জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন,‘ধর্মপাশার বড়ই বাজারে এবং তাহিরপুর সদরে তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণ যে গণমিছিল করেছে-এটি আমার প্রতি তাদের ভালোবাসার প্রতিফলন। আমি বিশ্বাস করি, বিএনপি হাইকমান্ড চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে তৃণমূলের মতামতকেই প্রাধান্য দেবে। আমি এখনো আশাবাদী।’

মিছিল-সমাবেশ ঘিরে পুরো তাহিরপুরে দিনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী